মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
চট্টগ্রাম সিটির সিআরবি, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছে এসএ ফিল্ম, নির্মাতা প্রতিষ্ঠান বিএস৩৬০ প্রোডাকশন হাউজের (ঢাকা) ব্যানারে।
নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন বাদশা, সহকারী পরিচালক নাসরীন হীরা। অভিনয়ে রয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, শাহীন বাদশা, পুজা দাশ প্রমুখ। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, ক্যামেরায় দুলাল বাবু, সহযোগিতায় বীজন নাট্যগোষ্ঠী।
গল্পের কেন্দ্রীয় চরিত্র অরোহি ও সামির— দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে গেছে অপ্রকাশিত। অরোহি সহজভাবে
স্বীকার করেন, “কেউ যখন খুব আপন হয়ে যায়, তখন তার কাছেই সব কথা বলতে ইচ্ছে করে।” কিন্তু সামিরের নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।
শেষ দৃশ্যে দেখা যায়, অরোহি জীবনের নতুন পথে এগিয়ে গেছেন অন্য কারও সঙ্গে, আর সামির দূর থেকে তার হাসি দেখতে দেখতে উপলব্ধি করেন নিজের ভুল।
নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।
নির্মাতা শাহীন বাদশা বলেন, “অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।”
দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে এসএ ফিল্ম ইউটিউব চ্যানেলে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। ... বিস্তারিত
বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক প... বিস্তারিত
শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্... বিস্তারিত
ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ ... বিস্তারিত
ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছা... বিস্তারিত
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করতে দেশ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত