মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খানের লেখা “বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি” বইটি সম্প্রতি পাঠক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের হাতে বইটির সৌজন্য কপি পৌঁছালেও, তরুণ প্রজন্মের নেত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী নাছরিন আক্তার বইটি না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন। নাছরিন আক্তার বলেন, “দেশের অর্থনীতি ও রাজনীতির বাস্তব চিত্র জানতে আমি বইটি পড়তে চেয়েছিলাম। শুনলাম অনেকেই সৌজন্য কপি পেয়েছেন, কিন্তু আমার হাতে আসেনি। পরে চট্টগ্রামের চকবাজারের একটি লাইব্রেরিতেও খুঁজেছি—তবু পাইনি। এমন একটি গুরুত্বপূর্ণ বই তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো দরকার।” তিনি আরও বলেন,“আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিতে আসছি, তাদের কাছে এমন বইগুলো দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। আমি মনে করি, লেখকের উচিত তরুণ রাজনীতিক ও চিন্তাশীলদের কাছেও এই বই পৌঁছে দেওয়া।” রাজনৈতিক মহলে বইটি নিয়ে আগ্রহ বাড়ছে প্রতিদিনই। ফাউজুল কবির খানের এই গ্রন্থে বাংলাদেশের অর্থনীতি, ক্ষমতার কাঠামো, ও উন্নয়নের বাস্তবতা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে বলে জানা গেছে। নাছরিন আক্তারের মতে, “এমন বইগুলো শুধু রাজনীতিবিদদের নয়, যারা দেশ নিয়ে চিন্তা করেন—তাদের হাতেও পৌঁছানো উচিত।”
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত