মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সন্দ্বীপসহ সারাদেশে প্রকাশের পর তা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সন্দ্বীপের ফলাফল এই অঞ্চলের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনের নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এক বার্তায় তিনি বলেন, “এত বড় মাত্রার ফল বিপর্যয় শুধু শিক্ষার্থী বা অভিভাবকের ব্যর্থতা নয়—এটি পুরো শিক্ষাব্যবস্থার দুর্বলতার প্রতিচ্ছবি। এখন আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ভবিষ্যতে কীভাবে ভালো ফলাফল নিশ্চিত করা যায়?”
সমাধান সম্ভব—এই বার্তা দিয়ে তিনি বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন, যেগুলো বাস্তবায়ন করা গেলে শিক্ষার মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। তার মতে, প্রথমেই প্রয়োজন কলেজভিত্তিক পড়ালেখার মান বাড়াতে বিশেষ কোচিং ও নিয়মিত ফলোআপ ব্যবস্থা চালু করা। পাশাপাশি, শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মদক্ষতা মূল্যায়ন চালু করতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে স্টাডি গ্রুপ, মেন্টরিং এবং নিয়মিত ক্লাস টেস্ট ব্যবস্থা চালু করা দরকার। এর পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে যেন তারা শিক্ষার্থীদের অগ্রগতিতে ঘনিষ্ঠ নজর রাখতে পারেন। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং অনলাইন ও ডিজিটাল রিসোর্স ব্যবহারে অভ্যস্ত করাও এখন সময়ের দাবি।মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আরও বলেন, “দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে তাদের জন্য রিমেডিয়াল ক্লাস ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পরীক্ষার আগে পর্যাপ্ত মডেল টেস্ট নেওয়া এবং মান যাচাইয়ের সুনির্দিষ্ট পদ্ধতি চালু করাও হবে ফলাফল উন্নয়নের জন্য অপরিহার্য। আর সবশেষে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত না করলে কোনো উদ্যোগই টেকসই হবে না।”তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রয়াস থাকলে এই বিপর্যয়ই হতে পারে পরিবর্তনের সূচনা। আমাদের সন্তানরা ব্যর্থতার নয়, সাফল্যের অধিকারী—তাদের পথ তৈরি করে দেওয়া আমাদেরই দায়িত্ব।”
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত