সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:০৮ এএম
চট্টগ্রামের শিক্ষাঙ্গনে ২০২৫ সালের এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছে এবং এ ফলাফলে চমক সৃষ্টি করেছে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তাফা-হাকিম কলেজ। অন্যান্য সমমানের কলেজ যেমন সীতাকুন্ড কলেজ, মিরসরাই, পাহাড়তলী ও চট্টগ্রামের বিভিন্ন কলেজের পাশের হার ১৮–৫২.৬৩% পর্যায়ে থাকলেও, মোস্তাফা-হাকিম কলেজের পাশের হার ৫৪.৮৫% পৌঁছে শীর্ষে অবস্থান করছে। মোস্তাফা-হাকিম কলেজের শিক্ষার্থীরা জিপিএ-৫ও অর্জন করেছে, যা এই সফলতার মানকে আরও উজ্জ্বল করেছে। অন্যদিকে, পাহাড়তলী কলেজের পাশের হার ১৮%, সীতাকুন্ড কলেজ ২৩%, এবং বিজয় স্মরণী কলেজের পাশের হার ৪২%। এছাড়া ওমরগণি এম.ই.এস কলেজের পাশের হার ৪৩% এবং ইসলামিয়া কলেজের পাশের হার ৪৬%। ডাঃ ফজলুল হাজেরা কলেজ, সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজ, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার কলেজ ও নিজামপুর কলেজের পাশের হারও প্রায় সমান। কলেজের অভিভাবকরা মনে করছেন, মোস্তাফা-হাকিম কলেজের এই সাফল্য শিক্ষার মান, শিক্ষক ও শিক্ষার্থীর অধ্যবসায়ের ফল। পাশের হারে শীর্ষস্থান দখল করে কলেজটি প্রমাণ করেছে, সঠিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষায় শীর্ষে থাকা সম্ভব। মোস্তাফা-হাকিম কলেজের এই সাফল্য চট্টগ্রামের শিক্ষাঙ্গনের জন্য এক নতুন উদ্দীপনা হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি অন্যান্য কলেজের শিক্ষার্থীদেরও আরও উজ্জীবিত করবে। মোস্তাফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর বলেন, “আমরা অত্যন্ত গর্বিত মোস্তাফা-হাকিম কলেজের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে। এটি শুধুমাত্র শিক্ষার্থীর মেধা ও অধ্যবসায়ের ফল নয়, বরং আমাদের শিক্ষক ও পুরো কলেজ কমিউনিটির অঙ্গীকার ও কঠোর পরিশ্রমের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং আগামী দিনে তারা আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাবে। চট্টগ্রামের শিক্ষাঙ্গনের জন্য এটি এক প্রেরণার বাতিঘর, এবং আমরা এ পথে অটল থাকব।”
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাকà¦... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেà¦... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পà... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। à¦... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত