মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও মীরসরাইয়ের সন্তান সাগুফতা বুশরা মিশমা’র নেতৃত্বে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মীরসরাই উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও উৎসবমুখর প্রচার-প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মীরসরাইয়ের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উপজেলা সদরের কলেজ রোড থেকে শুরু হয়ে কর্মসূচিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, গ্রাম ও মহল্লা পরিদর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
গণসংযোগ চলাকালে সাগুফতা বুশরা মিশমা ও এনসিপির নেতৃবৃন্দ স্থানীয় জনগণ, দোকানদার, কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণ সমাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা
ও উন্নয়ন ভাবনা শোনেন।
গণসংযোগের এক পর্যায়ে সাগুফতা বুশরা মিশমা বলেন, “আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি এই মীরসরাইয়ে। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি খুব কাছ থেকে জানি। আপনাদের সকল দুর্ভোগ নিরসনের জন্য আমি এবং আমার দল সর্বদা কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
কর্মসূচিতে এনসিপির নেতৃবৃন্দকে ‘নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার’ সংবলিত লিফলেট বিতরণ করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
এ বিষয়ে সাগুফতা বুশরা মিশমা আরও বলেন— “আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এসেছি। আমাদের ইশতেহারে রাষ্ট্রের সকল বিভাগের সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, স্বচ্ছ প্রশাসন, কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা ও শ্রমিক-কৃষকসহ সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারবে। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার দলে অংশ নিই এবং ৭১ ও ২৪শের শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”
পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণের মাঝে ছিল কৌতূহল, উচ্ছ্বাস ও নতুন আশার সঞ্চার। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী অনেকেই সাগুফতা বুশরা মিশমা’র বক্তব্যে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত