মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম
চট্টগ্রামের রাউজান পৌরসভার পশ্চিম সুলতানপুরে অগ্নিবীণা সংসদের উদ্যোগে সার্বজনীন শ্যামাপূজা ১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হন চট্টগ্রামের আনন্দমেলা–২০০০ ব্যাচের বন্ধুরা।পূজার প্রণামী হিসেবে আনন্দমেলা টিম সর্বোচ্চ ২৮ হাজার টাকা প্রদান করে। রাউজান কুন্ডেশ্বরী অগ্নিবীণা সংসদের উদ্যোগে নির্মাণাধীন শ্যামা মন্দিরের চলমান কাজে সহযোগিতা করেন সংগঠনের বহু সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন—সুমি সরকার, সঞ্জয় সরকার, সঞ্জীব ধর, ছোটন বণিক, টিটন দাশ, স্বপন তালুকদার, ইঞ্জিনিয়ার রুবেল দাশ, অমিত বৈদ্য, সন্তু সেন, নরেন সাহা, শিমুল চৌধুরী, আশীর্বাদ বিশ্বাস, কমল চৌধুরী (সানি), রিপন দাশ, হিরন্ময় দেব, মিলন দাশ, সৈকত দাশ, রাকেশ চৌধুরী, পাপড়ি পালিত, রনি ঘোষ, নয়ন মণি ভট্টাচার্য, দিপঙ্কর চৌধুরী, দেবাশীষ দেব, প্রমিত চৌধুরী ও ভজন সরকার।অনুষ্ঠানে আনন্দমেলা টিমের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ভ্রাতৃত্বের বন্ধনে একতাবদ্ধ আনন্দমেলা সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের দক্ষ সংগঠক প্রকৌশলী রুবেল চৌধুরী-এর হাতে। শুভেচ্ছা বক্তব্যে রুবেল চৌধুরী বলেন, “সনাতনী হয়ে জন্ম নেওয়াটা আমাদের গর্বের বিষয়। শিশুদের ছোটবেলা থেকেই গীতার আলোয় আলোকিত করতে হবে, যাতে কেউ ভুল পথে না যায়।” প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন বন্ধু সাংস্কৃতিক সম্পাদক রুবেল চৌধুরী। অনুষ্ঠানের আতিথেয়তায় মুগ্ধ করেন বন্ধু সবুজ। সমাপনী বক্তব্যে সভাপতি মিথুন সিংহ বলেন, “অগ্নিবীণা সংসদের সঙ্গে আনন্দমেলা টিমের এই সম্প্রীতি ও ঐক্য আমাদের গর্ব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জিতু খাস্তগীরসহ আনন্দমেলা–২০০০ ব্যাচের অসংখ্য সদস্য।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত