মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী শাহাবুদ্দিন ও বাবলুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে আজ (২০ অক্টোবর) সন্দ্বীপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর পক্ষ থেকে তাঁদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।
এ সময় সন্দ্বীপ টিটিসি’র পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ টিটিসি’র অধ্যক্ষ মোহাম্মদ শরফুউদ্দিন, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, সমাজকর্মী ফাহাদ চৌধুরী, টিটিসি’র শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের কঠোর পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্যই বেদনার। বক্তারা নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সন্দ্বীপ টিটিসি’র অধ্যক্ষ মোহাম্মদ শরফুউদ্দিন বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্য পরিবারগুলোর সাথেও আগামীকাল দেখা করে সমবেদনা জানানো হবে।”
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত