মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৯ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী রফী উদ্দিন ফয়সালের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় মগধারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই সভার আয়োজন করে মগধারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রফী উদ্দিন ফয়সাল বলেন, “সন্দ্বীপের মানুষ বহুদিন ধরে উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত। আমি এই অবহেলিত জনপদের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে ধানের শীষ প্রতীকে মনোনয়ন নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখতে পারব।”
মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ।” তিনি আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার নাজিম উদ্দীন, মগধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মগধারা ইউনিয়ন বিএনপির ১নং সদস্য সোলাইমান মেম্বার, মগধারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, হারামিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর উদ্দিন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক এবং উপজেলা ছাত্রদলের সদস্য আরিফ হোসেন।
সভাপতিত্ব করেন মগধারা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন। সভায় বক্তারা বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় আদায়ের জন্য দলীয়ভাবে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত