মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর অলংকার মোড়স্থ সেভেন সিটি সেন্টারে অবস্থিত সানসিটি রেস্টুরেন্টে গত শনিবার (১৮ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের সাধারণ সভা। সংগঠনের আহ্বায়ক মেহরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান নিশাতের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সন্দ্বীপ পেশাজীবী পরিষদের সদস্য সচিব লায়ন ইঞ্জিনিয়ার মো. মোমেন, উপদেষ্টা পরিষদের সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা এলজিইডির সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সংগঠনের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু তাহের, সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার জে. এইচ. জামিল, ইঞ্জিনিয়ার কপিল উদ্দিন, বিওডি সদস্য নাছির উদ্দিন মো. সাকিবসহ অন্যান্যেরা। সভায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ৮ম পর্বের ছাত্র মো. জিহাদকে সভাপতি ও ৬ষ্ঠ পর্বের ছাত্র কামরুল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ২০২৫–২৬ কার্যকরী কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি শিহাব উদ্দিন ও মো. কামরুল ইসলাম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সাজিদ ও জুনায়েদ মুরসালিন সৌরভ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন নিশাদ, আবদুল হামিদ, মো. তারেক হোসাইন, জান্নাতুল ফারিয়া ও ফাহাদুল ইসলাম অনি, দপ্তর সম্পাদক মহব্বত শিফাত, প্রচার সম্পাদক জিহাদুর রহমান, অর্থ সম্পাদক আবির বিন আলম, কারিগরি শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন রাব্বি, তথ্য ও গবেষণা সম্পাদক তাহমিদুর রহমান, অনুষ্ঠান সম্পাদক মুশফিকুল মাওলা চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তানভীর মাহতাব এবং কার্যকরী সদস্য ওহিদুজ্জামান তামজিদ ও শাহরিয়ার মাহমুদ। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত সন্দ্বীপের ডিপ্লোমা শিক্ষার্থীদের একত্রিত করা, সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে কাজ করে আসছে।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত