রাজনীতি হোক সেবার প্রতিযোগিতা, শত্রুতার নয়: আমজাদ হোসেন

১    ১২:০২ এএম, ২০২৫-১০-২৪    34


রাজনীতি হোক সেবার প্রতিযোগিতা, শত্রুতার নয়: আমজাদ হোসেন

সন্দ্বীপ একটি দ্বীপ, অথচ কত সম্ভাবনার নাম! এই মাটির মানুষ পরিশ্রমী, আত্মমর্যাদাবোধে উজ্জ্বল। কিন্তু কতটা অবহেলা, কতটা দুরত্ব পেরিয়ে তারা আজও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হতে চায়। নোনাজলে ধোয়া এই ভূমি কেবল ভৌগোলিক বিচ্ছিন্নতার প্রতীক নয়, এটি এক অবিচল আশার প্রতীকও বটে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সন্দ্বীপ উপজেলার এমপি প্রার্থী অধ্যাপক মোহ্যম্মদ আমজাদ হোসেন তাঁর ভেরিফাইড ফেইসবুকে লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—সন্দ্বীপের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ঐক্য ও রাজনৈতিক পরিপক্বতার ওপর। রাজনীতি যদি হয় মানুষের সেবার হাতিয়ার, তবে সেটিই হবে পরিবর্তনের চাবিকাঠি। তাই আমি চাই, রাজনীতি হোক সেবার প্রতিযোগিতা, শত্রুতার নয়; সৌহার্দ্যের মঞ্চ, বিভেদের নয়।

নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি নাগরিকেরই মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আছে। সন্দ্বীপে যে-ই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করুন না কেন, আমি তাঁদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত।

আমি বিশ্বাস করি—কাউকে ছোট করে নয়, বরং সম্মান দেখিয়েই বড় হওয়া যায়। রাজনীতিতে বিদ্বেষ, কটূক্তি বা অপমান—এসব শব্দ আমার পারিবারিক অভিধানে নেই, এবং আমি চাই আমার কর্মী ও সমর্থকদের অভিধানেও যেন এসব শব্দের স্থান না হয়।

আমি আমার সকল কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করছি— কাউকে অসম্মান বা অশ্রদ্ধা করে কোনো মন্তব্য বা আচরণ করবেন না। আসুন, আমরা রাজনীতিতে এমন এক সংস্কৃতি প্রতিষ্ঠা করি, যেখানে থাকবে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ।

আমাদের লক্ষ্য একটাই—একটি আধুনিক, উন্নত, মানবিক ও আত্মমর্যাদাসম্পন্ন সন্দ্বীপ গড়ে তোলা। এমন এক সন্দ্বীপ, যেখানে প্রতিটি শিশুর মুখে থাকবে শিক্ষার আলো, প্রতিটি তরুণের হাতে কর্মসংস্থানের সুযোগ, প্রতিটি মায়ের মুখে ফুটবে নিরাপত্তার হাসি। যেখানে কৃষক, জেলে, প্রবাসী, শিক্ষক, আলেম—সবাই তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য ও সামাজিক মর্যাদা ফিরে পাবে।

আমি কোনো একক গোষ্ঠী বা শ্রেণির সেবা করতে আসিনি। আমার ভাবনা সার্বজনীন। কওমী ও আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম, স্কুল-কলেজের শিক্ষক, প্রবাসী, কৃষক, তাতী, কামার, কুমার—সবার উন্নয়ন ও সম্মান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

আমি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু থাকবে না হিংসা; থাকবে প্রতিযোগিতা, কিন্তু থাকবে না প্রতিহিংসা; থাকবে বিতর্ক, কিন্তু থাকবে পরস্পরের প্রতি সম্মান ও সহমর্মিতা।

আমরা সবাই এই দ্বীপের সন্তান। আমাদের শিকড় একই মাটিতে, আমাদের স্বপ্ন একই আকাশে। সন্দ্বীপের উন্নয়ন, শান্তি ও কল্যাণই আমাদের যৌথ লক্ষ্য।

আমি বিশ্বাস করি, সন্দ্বীপবাসী যদি ভালোবাসা, অংশগ্রহণ ও ঐক্যের শক্তি দিয়ে পাশে দাঁড়ায়, তবে এই দ্বীপ একদিন হয়ে উঠবে উন্নয়ন ও মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত।

আর যদি সন্দ্বীপবাসী আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, তবে এই বিজয় কেবল আমার নয়—এটি হবে সন্দ্বীপবাসীর বিজয়, উন্নয়নের বিজয়, ঐক্যের বিজয় এবং সবচেয়ে বড় কথা—মানুষের মর্যাদা ও আত্মসম্মানের বিজয়।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত