মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে প্রাইভেটকারে করে সংঘবদ্ধ চোরের দল দিনেদুপুরে একটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের কৃষক মৃদুল নন্দীর বাড়ির সামনে বাঁধা অবস্থায় থাকা একটি লাল রঙের দুধেল গাভী গরু চুরি করে দ্রুত একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যায় চোরের দল। মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়ায় আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় গাভীর সঙ্গে থাকা বাছুরটি চুরির হাত থেকে বেঁচে যায়।
ভুক্তভোগী কৃষক মৃদুল নন্দী বলেন, “গরুটি আমার একমাত্র জীবিকার ভরসা ছিল। প্রতিদিন এর দুধ বিক্রি করে সংসার চালাতাম। দিনেদুপুরে এমনভাবে গরু নিয়ে যাবে ভাবতেই পারিনি।” তিনি জানান, গরুটির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ছোট-বড় চুরির ঘটনা বেড়ে গেছে। তারা বলেন, “দিনের বেলায় প্রাইভেটকারে গরু চুরি-এটা ভয়াবহ দুঃসাহসিক ঘটনা। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত