মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
“২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত দিন। এই দিনে মানবতাবিরোধী বর্বরতার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছিল, তা জাতির ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বুধবার বিকেল ৪টায় সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ‘পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কোরআন খানি ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা ও বর্বরতার সূচনা করেছিল। সেদিন নিরীহ, নিরস্ত্র ও শান্তিপ্রিয় মানুষের ওপর আওয়ামী সন্ত্রাসীরা লগি-বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে হত্যা করে। এমন নির্মমতা মানবতার ইতিহাসেও বিরল।”
তিনি আরও বলেন, “২৮ অক্টোবর ছিল কেবল রাজনৈতিক সহিংসতা নয়, এটি ছিল একটি পরিকল্পিত গণহত্যা, যার ন্যায়বিচার আজও হয়নি। জাতির বিবেকের কাছে এটি গভীর লজ্জার।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এ.এম.এম. রফিকুল মাওলা এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ.এস.এম. হালিম উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল মাওলা শরিফ এবং জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “২৮ অক্টোবর শুধু কয়েকজন কর্মীর মৃত্যু নয়, এটি ছিল একটি জাতির নৈতিক বিবেক হত্যার দিন। এই ঘটনার বিচার না হলে দেশের রাজনীতিতে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”
অনুষ্ঠান শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত