সত্যের কণ্ঠরোধের প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ১২:৩৫ এএম, ২০২৫-১০-৩০    168


সত্যের কণ্ঠরোধের প্রতিবাদে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মানববন্ধন

নেজাম উদ্দীন( রাঙ্গুনিয়া): 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক কামরুল ইসলাম। তিনি অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ও দৈনিক প্রিয় চট্টগ্রাম-এর রাঙ্গুনিয়া প্রতিনিধি এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক।

গত সোমবার (২৭ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নের কর্ণফুলি নদী তীরবর্তী মাওলানা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলি নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ইজারা আইন ও পরিবেশ বিধিমালা অমান্য করে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি স্থানীয় ছাত্র-জনতা ও পরিবেশ সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।


সোমবার রাতে বালু উত্তোলনের খবর পেয়ে সাংবাদিক কামরুল ইসলাম স্থানীয়দের আহ্বানে সাড়া দিয়ে ঘটনাস্থলে যান সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে। এ সময় অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের একটি দল তার ওপর হামলা চালায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যক্তিগত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে সুনির্দিষ্ট কিছু হামলাকারীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করেন।

ঘটনার প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ইছাখালী পৌরসদরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাহাত মামুন, সহ-সভাপতি মো. ইদ্রিস, সদস্য মীর জাহেদ, ওমর ফারুক ও ওসমান গণি প্রমুখ।

এছাড়া সংহতি প্রকাশ করেন উপজেলা জিয়ামঞ্চের সভাপতি আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, পৌর জিয়ামঞ্চের আহ্বায়ক রফিকুল কাদের, সদস্য সচিব মেহেদি হাসান টিপু, কাপ্তাই সড়ক চার লেন উন্নয়ন কমিটির সভাপতি মো. শরীফ, এবং স্থানীয় নাগরিক প্রতিনিধিদের পক্ষে মো. কাশেম ও সিরাজুল ইসলাম।

এই সময় বক্তারা বলেন,

 “কর্ণফুলীর বালি এখন বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। কিছু প্রভাবশালী ব্যক্তি রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় ইজারার নিয়ম-নীতি উপেক্ষা করে নদী শাসন করছে। অস্ত্রের জোরে চলছে বালু লুটের মহোৎসব।”

তারা সাংবাদিকের ওপর হামলাকে পেশাগত দায়িত্বে বাধা সৃষ্টির নিন্দনীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন,

 “একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে সত্য প্রকাশ ব্যাহত হবে, যা সমাজ ও প্রশাসনের জন্যও বিপদজনক।”

প্রেস ক্লাবের দাবি

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি জানানো হয়—

১. সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৩. কর্ণফুলি নদী থেকে সকল অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে নিয়মনীতি অনুযায়ী ইজারা ব্যবস্থা চালু রাখতে হবে।

প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম বলেন-

“আমরা পেশাগত দায়িত্ব পালন করি সমাজের কল্যাণে। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যের কণ্ঠরোধ করা। প্রশাসনকে আমরা অনুরোধ করছি—দোষীদের আইনের আওতায় এনে ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করুন।”

স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে কর্ণফুলি নদীর তীর ভাঙন, কৃষিজমি ক্ষয় ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা সাংবাদিকের ওপর হামলাকে ভয়াবহ উদাহরণ হিসেবে দেখছেন এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।


রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত