মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
রাতের নীরবতা ভেঙে হঠাৎই লেলিহান শিখায় জ্বলে ওঠে হারামিয়া ইউনিয়নের বাতেন মাঝির বাড়ি। চোখের পলকে আগুন গ্রাস করে ফেলে একটি ছোট্ট ঘর—যেখানে বাস করতেন এক অসহায় বিধবা মা ও তাঁর সন্তানরা। আগুন শুধু কাঠ-পাথর পুড়ায়নি, পুড়িয়ে দিয়েছে একটি পরিবারের স্বপ্ন, জীবিকার একমাত্র ভরসা সেই সেলাই মেশিনটিকেও।
ধোঁয়া আর কান্নার মিলেমিশে এক হৃদয়বিদারক দৃশ্য—বাচ্চাদের ভয়ভরা চোখ, মায়ের নীরব হতাশা। ঠিক তখনই, এই দুঃসময়ে মানবিকতার এক আলোকরশ্মি হয়ে পাশে দাঁড়ান চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাঁর পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে যান। ঘরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধ্যাপক আমজাদ হোসেনের পক্ষ থেকে দেওয়া হয় এক সান্ত্বনাময় আশ্বাস—
আপনার জীবনের চাকা আবার ঘুরবে, ইনশাআল্লাহ। আমরা আপনাকে একটি নতুন সেলাই মেশিন দেব, আপনি আবারও নিজের হাতে জীবন গড়বেন।”
সেই একটিমাত্র বাক্যে বিধবার মুখে ফিরে আসে ক্ষীণ হাসি—যেন ছাইয়ের নিচে এখনও জ্বলছে আশার আলো।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া,
জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমীন রসুল রিয়াদ,
হারামিয়া ইউনিয়ন সভাপতি হাজী ইয়াকুব,
মুছাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর হোসেন রাজু,
সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা,
এবং মাস্টার মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন—সন্দ্বীপের কোনো মানুষ একা থাকবে না, মানবিকতার এই শৃঙ্খল কখনো ছিন্ন হবে না।
সন্দ্বীপবাসী আজ জানে—
যেখানেই কান্না, যেখানেই বিপদ,সেখানে প্রথম পৌঁছে যান অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, যিনি রাজনীতি নয়, মানবতার ভাষায় কথা বলেন। তিনি যেন দ্বীপের মানুষের মনের মাঝে আশার বাতিঘর, যিনি আগুনের ছাইয়েও খুঁজে পান জীবনের আলো।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত