মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
সন্দ্বীপ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ–সাধারণ সম্পাদক মো. রফী উদ্দিন ফয়সালের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ হারামিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফী উদ্দিন ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম রহিম, মোক্তাদের মাওলা, আসিফ আক্তার ও ফাহাদ উদ্দিন জনি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সন্দ্বীপ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন (সাবেক কমিশনার) ও আক্তার হোসেন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফছার উদ্দিন, উপজেলা যুবদল নেতা মাইউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারবিন আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতারা। সভায় আরও উপস্থিত ছিলেন হারামিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবর উদ্দিন, সদস্য সচিব সামীম আফগানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, মগধারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, কালাপানিয়া ইউনিয়নের মনির উদ্দিন, মুছাপুর ইউনিয়নের জাকারিয়া তসলিম, গাছুয়া ইউনিয়নের মোশারফ রানা, মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পপেল, আব্দুল ওয়াজেদ অনিক, সদস্য আরিফুর ইসলাম, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আহাম্মেদ। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে রফী উদ্দিন ফয়সালকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবি জানান এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত