সন্দ্বীপে নারীদের ঢল: মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চায় নারী সমাজ

১    ০৬:১৩ পিএম, ২০২৫-১১-০৫    54

সন্দ্বীপে নারীদের ঢল: মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চায় নারী সমাজ

চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে চেয়ে সন্দ্বীপে নারীদের বিশাল সমাবেশ আজ ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। নারী সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রথম মহিলা সমাবেশটি অনুষ্ঠিত হয় সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী ঢল নামে। আয়োজকরা জানান, সন্দ্বীপের নারীরা সাধারণত ঘরের বাইরে বড় কোনো অনুষ্ঠানে অংশ নেন না। কিন্তু মিল্টনকে এমপি হিসেবে দেখার আকাঙ্ক্ষায় তারা আজ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিয়েছেন। নারী বক্তারা বলেন“চট্টগ্রামের অনেক আসনে বিএনপি ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে, কিন্তু চট্টগ্রাম-০৩ সন্দ্বীপ আসনে এখনো মনোনয়ন ঘোষণা হয়নি। আমরা চাই, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাইকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক।” উপজেলা মহিলা দলের সভাপতি খেলনা মেম্মার বলেন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘদিন ধরে সন্দ্বীপের নারীদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে ছিলেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানে তাঁর অবদান উল্লেখযোগ্য। নারীরা দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ সন্দ্বীপে নারীদের রাজনৈতিক সম্পৃক্ততার নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত