সন্দ্বীপে বিএনপি প্রার্থীতা নিয়ে উৎকণ্ঠা: সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা

১    ০৮:১৪ পিএম, ২০২৫-১১-০৫    45

সন্দ্বীপে বিএনপি প্রার্থীতা নিয়ে উৎকণ্ঠা:  সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা

চট্টগ্রামের সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থীতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উৎকণ্ঠা ও অস্থিরতা। এ পরিস্থিতিতে সাবেক সংসদ সদস্য ও তিনবারের নির্বাচিত জনপ্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার (৫ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।    বিকাল ৪টায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ফজলুল করিম বাবুল। শুরুতে সাবেক এমপি মোস্তফা কামাল পাশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, বিএনপি নেতা তসলিম উদ্দিন, টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হোসেন, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, মগধরা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দীর্ঘাপাড় ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, রহমতপুর বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, প্রেস ক্লাব সম্পাদক ওমর ফয়সাল, ‘সন্দ্বীপ সংযোগ’-এর এডমিন ফসিউল আলম, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, মাঈন উদ্দিন মাষ্টার, চৌধুরী বাজার সভাপতি আকতার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দ্বীপ বিএনপি সবসময় সংগঠিত ছিল। তাঁর আমলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ছিল নিরাপদ। ব্যবসায়ীরা পেয়েছেন চাঁদামুক্ত পরিবেশে ব্যবসার সুযোগ।”    তারা আরও বলেন, “দলকে শক্তিশালী রাখতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁকেই সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা জরুরি। যদি কোনো জোট বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে এ জনপদ আবারও বিশৃঙ্খলার মুখে পড়বে।”   সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানান এবং সন্দ্বীপের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ