মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫২ এএম
সন্দ্বীপের জেলেপাড়ায় আজ ছিল ভিন্ন রকম এক সকাল। লোনা বাতাসে মিশে ছিল উৎসাহ আর প্রত্যাশার বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলে সম্প্রদায়ের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ করেন চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল। ফয়সাল ভাইকে ঘিরে স্থানীয় জনতার মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস। জেলেপাড়ার মানুষজন তার হাত থেকে লিফলেট গ্রহণ করে মনোযোগ দিয়ে শুনছিলেন ৩১ দফার কথা—একটি পরিবর্তনের নকশা, একটি ন্যায্য রাষ্ট্রের স্বপ্ন। তিনি বলেন, “সন্দ্বীপের জেলে সমাজ আমাদের দেশের মেরুদণ্ড। তাদের উন্নয়ন ছাড়া জাতীয় অগ্রগতি অসম্ভব। আমরা চাই, তাদের জীবনমান বদলে যাক, তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য তারা পাক।” এই গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। একে একে তারা জেলে সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলেন। দিনভর চলা এই কার্যক্রমে সন্দ্বীপের জেলে সমাজে দেখা যায় এক নতুন প্রত্যয়—পরিবর্তনের জোয়ারে ভাসতে চায় দ্বীপবাসী।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত