ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর

১    ০৮:২৬ পিএম, ২০২৫-১১-০৫    47

ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত হলেন  বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি :    নিজ এলাকা ফটিকছড়িবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি মনোনয়ন পাবার পর তাঁর নিজ এলাকা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বুধবার (৫ নভেম্বর) দুপুরের পর এসে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে স্লোগানে বরণ করে নেন দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী । প্রথমে তিনি চট্টগ্রামের শহর থেকে ফটিকছড়ি প্রবেশদ্বার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় এসে পৌঁছলে নেতা-কর্মীসহ হাজার হাজার এলাকাবাসী তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যান । এর পর তিনি সেখানে তার মরহুম পিতা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও তার সহর্ধমণীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে গ্রামের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন। মতবিনিময়ে তাকে মনোনয়ন দেয়ায় দলটির চেয়ারপারস্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ফটিকছড়িবাসীর প্রতি চিরকৃতজ্ঞ জানান। তিনি ডিজিটাল ফটিকছড়ি বিনির্মানে আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকী ভোট চান এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর পর তিনি মাইজভান্ডার শরীফে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ অন্যানো রওজা জিয়ারত করেন। এরপর তিনি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় অফিসে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হন। এর পর তিনি গাড়ি বহরে উত্তর ফটিকছড়ি ভুজপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারে নেতাকর্মীসহ সাধারন মানুষের নিকট যান। সেখানে তাদের উদ্দেশ্য বক্তব্য দেন এবং হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হন । এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ),মুসসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত