মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এবং তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজন নাচ-গানসহ সাংস্কৃতিক চর্চা। কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ শরীর-মনন গঠনের জন্য সুদীর্ঘকাল থেকেই দেশের বিদ্যালয়গুলোতে খেলাধূলা এবং শরীরচর্চার বিষয় প্রচলিত রয়েছে। একইভাবে, শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ এবং লেখাপড়াকে আনন্দঘন করার জন্য নাচ-গানের ব্যবস্থাও বহুকাল ধরে চলে আসছিলো। অথচ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শরীরচর্চা এবং সুকুমার বৃত্তি বিকাশের সহায়ক খেলাধূলা ও গান-বাজনা বন্ধ করে দেওয়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশ অপরিমেয় ক্ষতির সম্মুখীন হবে । বাকবিশিস নেতারা সরকারের এই অযৌক্তিক ও অপরিনামদর্শী সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানান ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত