সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১২:০৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা (সন্তোষপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড) উদ্যোগে জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদারের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্তোষপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইলিয়াস হায়দার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রহমত উল্যাহ সৈকত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এক মহৎ লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি—ন্যায়, আদর্শ ও পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতে। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা শুধুমাত্র একটি ভোটের চিহ্ন নয়; এটি ন্যায়ের প্রতীক, ভারসাম্যের প্রতীক এবং ইসলামী আদর্শের প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও সুশাসনের জন্য সংগ্রাম করে আসছে। তাই আসুন, আগামী নির্বাচনে সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ের পথে বিজয় নিশ্চিত করি। দাঁড়িপাল্লায় ভোট দিন, ইসলাম ও উন্নয়নের পক্ষে অবস্থান নিন।” সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “আজকের এই সভার মূল উদ্দেশ্য হলো আমাদের আদর্শ ও লক্ষ্যকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। আমাদের দাঁড়িপাল্লা প্রতীক সেই ন্যায়বিচার ও সামাজিক সমতার প্রতীক, যার অভাবে আজ সমাজ অশান্ত, মানুষ বঞ্চিত। আমরা চাই একটি দেশ, যেখানে নেতা হবে সেবক, রাজনীতি হবে দায়িত্ব, আর ভোট হবে আমানত। জননেতা আলাউদ্দীন সিকদার সেই দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক — যিনি মানুষের কল্যাণকে রাজনীতির কেন্দ্রে রাখেন। তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি — আপনার মূল্যবান ভোট দিন দাঁড়িপাল্লায়। আসুন, আমরা একসাথে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। দাঁড়িপাল্লায় ভোট দিন — ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার শপথ নিন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, সন্তোষপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলাউদ্দিন এবং মাস্টার মোহাম্মদ মাহফুজ, গণউন্নয়ন পরিষদ (USA) সদস্য মোহাম্মদ শাহাদাৎ হোসাইন রিপন প্রমুখ। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত