মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ শোডাউনে উপজেলা জুড়ে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
বক্তব্যে আলাউদ্দীন সিকদার বলেন, “আজকের এই মোটরসাইকেল শোডাউন আমাদের ঐক্য, শৃঙ্খলা ও পরিবর্তনের অঙ্গীকারের প্রতীক। আপনাদের অংশগ্রহণ প্রমাণ করেছে— দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আল্লাহর উপর ভরসা রেখে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের রাজনৈতিক ও নৈতিক অবস্থান তুলে ধরছি। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতা নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে আনা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করা।”
আলাউদ্দীন সিকদার সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“এই উদ্দীপনাকে পুঁজি করে আমাদের আগামীর দিনগুলোতেও একই শৃঙ্খলা, সাহস ও আন্তরিকতা নিয়ে মাঠে থাকতে হবে।”
সভা শেষে তিনি সকলের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে দলের ঐক্য ও চূড়ান্ত বিজয়ের তৌফিক কামনা করেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত