মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীদের উদ্দেশে আয়োজিত ৯ নভেম্বর হল সেভেনে মতবিনিময় সভায় অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমি আজ কোনো রাজনীতিবিদ হিসেবে আসিনি, এসেছি সন্দ্বীপের এক সন্তান হিসেবে। এই দ্বীপ আমার জন্মভূমি, আমার শিকড়, আমার গর্ব। সন্দ্বীপকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে—সে স্বপ্নের গল্পটাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
তিনি বলেন, “সমুদ্রের ঢেউ যেমন আমাদের দ্বীপকে ঘিরে রেখেছে, তেমনি সন্দ্বীপের প্রতি আমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে সারাজীবন। আমি প্রবাসে থেকেও দ্বীপবাসীর সঙ্গেই আছি। হয়তো প্রকাশ করিনি, কারণ আমি বিশ্বাস করি—দান-খয়রাত নিরবে করা উত্তম।” অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি মানুষের সেবা ও দায়িত্ববোধ থেকে। আমার লক্ষ্য—সন্দ্বীপকে এমন এক দ্বীপে রূপ দেওয়া, যেখানে শিক্ষা থাকবে সবার জন্য, চিকিৎসা পৌঁছাবে ঘরে ঘরে, তরুণদের হাতে থাকবে কাজ, এবং প্রতিটি মায়ের মুখে ফুটবে হাসি।” তিনি আরও বলেন, “আমার রাজনীতি উন্নয়ন, সেবা ও সততার রাজনীতি। দ্বীপের প্রতিটি মানুষ যেন অনুভব করতে পারে—এ দ্বীপ তার নিজের, এ উন্নয়ন তার অধিকার।”
সভায় একজন বক্তা বলেন, অধ্যাপক আমজাদ হোসেন নিরবে মানুষের জন্য কাজ করেন। অতি সম্প্রতি আপনারা হয়তো জেনেছেন—মগধরায় নৃশংস হত্যার শিকার শিশু আলীর পরিবারের জন্য তিনি একটি নতুন ঘর তৈরি করে দিয়েছেন। ওমানে নিহত সন্দ্বীপবাসীদের পরিবারের পাশে থেকেছেন, সহায়তা করেছেন। প্রসূতি মা রিনা বেগমকে সাহায্য করেছেন, দ্বীপের সড়ক মেরামত করেছেন, উড়িরচরে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ করেছেন, চৌকাতলীর জেলে গোবিন্দ জলদাসের মৃত্যুর পর তার পরিবারের পাশে ছিলেন । এই কাজগুলো প্রচারের জন্য নয়—এগুলো আমজাদ হোসেনের জন্মভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।”
অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “সন্দ্বীপের তরুণরাই হবে উন্নয়নের চালিকা শক্তি। আমি চাই, আমাদের দ্বীপের ছেলেমেয়েরা দক্ষ হয়ে উঠুক। এজন্য আমরা চালু করব বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কোর্স—যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে, স্বাবলম্বী হতে পারে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণ শেষে অসচ্ছল তরুণদের ল্যাপটপ দেওয়া হবে। কেউ যেন শুধু সুযোগের অভাবে পিছিয়ে না থাকে। আমার ঘোষণা—সন্দ্বীপে আর কোনো বেকার থাকবে না।”
অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমাদের এই দ্বীপ বহুদিন ধরে অবহেলিত ও অনুন্নত। আজও সাগর পারাপার মানে ভয়, অনিশ্চয়তা আর চোখের পানি। নৌপথের দুর্ভোগে আমরা হারিয়েছি অসংখ্য প্রিয়জন—কেউ মা, কেউ বাবা, কেউ সন্তান। আমি এসেছি সেই দীর্ঘ অবহেলার অবসান ঘটাতে। এবার আর কেউ সন্দ্বীপকে উপেক্ষা করতে পারবে না।”
অধ্যাপক আমজাদ হোসেন বলেন, 'আমরা এমন এক সন্দ্বীপ গড়ব, যা হবে বাংলাদেশের আধুনিক দ্বীপ মডেল। যেখানে উন্নয়ন, সৌন্দর্য ও মানবিকতার মেলবন্ধনে বদলে যাবে জীবনমান।” সারা দেশের মানুষ এই দ্বীপ দেখতে আসবে।
অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “আমি একা কিছুই করতে পারব না। কিন্তু যদি আপনারা সবাই পাশে থাকেন, তাহলে আমরা একদিন গর্ব করে বলতে পারব—‘আমরা সন্দ্বীপবাসী, আমরা পিছিয়ে নেই।’”
“আমার স্বপ্ন—এমন এক সন্দ্বীপ, যেখানে প্রতিটি মুখে থাকবে হাসি থাকবে।
চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন।
রবিবার বাদ মাগরিব হালিশহর হাউজিং এস্টেট মাঠ প্রকাশ বিডিআর মাঠসংলগ্ন হল–৭ এ অনুষ্ঠিত সভায় তিনি তার উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন।
সভায় চট্টগ্রামস্থ বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অধ্যাপক আমজাদ হোসেন একজন সৎ, মানবিক ও আদর্শবান নেতা, যিনি রাজনীতিকে ক্ষমতার নয়—সেবার মাধ্যম হিসেবে দেখেন।
সভা শেষে উপস্থিত সন্দ্বীপবাসীরা আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থন ও শুভকামনা জানান।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত