মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম
সীতাকুণ্ড প্রতিনিধি : খায়রুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, “সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি। এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, ইতিহাস আছে, তীর্থস্থান আছে। মানুষের ভোটে সুযোগ পেলে সীতাকুণ্ডকে একটি শান্ত, নিরাপদ ও কর্মমুখী আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব।”
গতকাল (রোববার) বিকেল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় কাজী সালাউদ্দিন তাঁর উন্নয়ন রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, দল বিভিন্ন গোপন জরিপ ও মূল্যায়নের মাধ্যমে তাঁকে মনোনয়ন দিয়েছে। “আমাদের দলে কোনো গ্রুপিং নেই। সবাই ধানের শীষের মানুষ। যারা সাময়িকভাবে অভিমান করেছে, তারাও শিগগিরই দলের প্রার্থীর পক্ষে মাঠে নামবে,” বলেন তিনি।
সভায় কাজী সালাউদ্দিন সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা ও শিল্পনির্ভর অর্থনীতির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সৈকতের সঙ্গে ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন জোন গড়ে তোলা সম্ভব। এতে শত শত যুবকের কর্মসংস্থান হবে।
মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, “সীতাকুণ্ডকে শান্ত ও স্থিতিশীল রাখা হবে আমার প্রথম প্রতিশ্রুতি।”
সভা পরিচালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও নির্বাচনী মিডিয়া সেলের টিম লিডার অ্যাডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়নের সভাপতি মো. আলী আকবর, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মো. শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতারা।
সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন তাৎক্ষণিকভাবে তাঁদের প্রশ্নের উত্তর দেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত