কুমিরা–গুপ্তছাড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও লাশ পরিবহন সার্ভিস চালু

১    ১২:৫৭ পিএম, ২০২৫-১১-১০    34

কুমিরা–গুপ্তছাড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও লাশ পরিবহন সার্ভিস চালু

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছেন নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন । এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও মৃতদেহ পরিবহন সার্ভিস।

আজ শনিবার সকালে গুপ্তছাড়া ঘাটে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও  ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।  স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ সন্দ্বীপের যাত্রীসেবায় এক “যুগান্তকারী পদক্ষেপ।”

উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়-বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা।শুধু তাই নয় এখন থেকে 

বিনামূল্যে লাশ পরিবহন ও গর্ভবতী মা বোনদের যাতায়াত খরচ ও এই ফাউন্ডেশন বহন করবে।

 নুরুল মোস্তফা খোকন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিমসহ পরিদর্শন করেন গুপ্তছাড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি।

নুরুল মোস্তফা খোকন বলেন,

 এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুইজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এই সার্ভিস পাবেন—দিন-রাত ২৪ ঘণ্টা।”

তিনি আরও জানান, আগামী জানুয়ারিতে তাঁর অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট আসবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

পল্টুন প্রকল্প নিয়ে তিনি বলেন,

“সন্দ্বীপবাসী বছরের পর বছর হাটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। আজ সেই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি । কর্ণফুলী শিপ বিল্ডার্সের টিম সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই কাজ শুরু হবে।”

নিজের উদ্দেশ্য সম্পর্কে নুরুল মোস্তফা খোকন বলেন,আমি এখানে এমপি হতে আসিনি—এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, নুরুল মোস্তফা খোকনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা–সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায় সূচিত হবে।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ