সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১২:০৪ পিএম
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সন্দ্বীপ পৌরসভা মার্কেটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির যুগ্ম জাকির হোসেন বিপুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।
পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শিমুল ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুঁম খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “দেশজুড়ে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এজন্য সকল নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
তাঁরা আরও বলেন, “১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর থেকে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এমনকি ২০০৮ সালের কঠিন সময়েও বাংলাদেশের মাত্র ২৯ জন বিজয়ী বিএনপি প্রার্থীর একজন ছিলেন তিনি।”
বক্তারা দাবি করেন, “সন্দ্বীপে বিএনপির শক্ত ঘাঁটি গড়ে তোলা এই জননেতাকে পাশ কাটিয়ে যদি অন্য কাউকে বা জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে তা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হবে। মোস্তফা কামাল পাশাকে উপেক্ষা করে মনোনয়ন দিলে এই আসন হাতছাড়া হওয়া নিশ্চিত।তাই সন্দ্বীপের জনগণ ও দলের বৃহত্তর স্বার্থে সাবেক এম,পি মোস্তফা কামাল পাশাকে দ্রুত দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবী জানিয়েছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত