মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বর্তমানে পবিত্র ওমরা পালনে সৌদি আরবের মক্কা–মদিনায় অবস্থান করছেন। রাজনৈতিক ব্যস্ততার ফাঁকেও তিনি আধ্যাত্মিক এই সফরকে জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। দলের স্থানীয় সূত্র জানায়, মক্কা ও মদিনার বিভিন্ন পবিত্র স্থানে অবস্থানের সময় তিনি দেশ ও জাতির মঙ্গল, জাতির শান্তি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশেষ করে সকল সন্দ্বীপবাসীর কল্যাণ, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সম্প্রীতির জন্য দোয়া করছেন। তিনি আরও দোয়া করেন যেন দেশে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সদাচারভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়।
ওমরা
পালনের ফাঁকে একটি সংক্ষিপ্ত বার্তায়
অধ্যাপক আমজাদ হোসাইন জানান, “আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমি
বিশেষভাবে প্রার্থনা করেছি—সন্দ্বীপ যেন শান্তি, সৌহার্দ্য
ও উন্নয়নের দ্বীপ হিসেবে আবারও মাথা তুলে দাঁড়ায়।
দ্বীপের জনগণ যেন নিরাপদ, রাষ্ট্রীয়ভাবে
সম্মানিত ও ন্যায়সঙ্গত সমাজে
বসবাস করতে পারে।”
তিনি বলেন, ইসলামী আন্দোলন বর্তমানে সন্দ্বীপের মানুষের মনে জায়গা করে নিয়েছে। জনগণ একজন আদর্শ ও নীতিবান রাজনীতিবীদকে নিজেদের এমপি হিসেবে দেখতে চায়। তাই এই আধ্যাত্মিক সফর তাকে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি দিচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উত্তম নেতৃত্বের অঙ্গীকার নিয়ে তিনি দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াতে চান। থাকতে চান দ্বীপবাসীর পাশে।
দলের
নেতাকর্মীরা মনে করছেন, অধ্যাপক
আমজাদের এই সফর তাঁর
রাজনৈতিক অঙ্গীকারকে আরও দৃঢ় করবে
এবং আগামীর পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত