ভুল বানানে হলেও লিখো এক খানি চিঠি

১    ০৯:১৩ পিএম, ২০২৫-১১-১৪    93


ভুল বানানে হলেও লিখো এক খানি চিঠি

মোঃ তাজুল ইসলাম কামরুল  :

" ডাক পিয়নের হাজার চিঠির ভীড়ে

তোমার চিঠি আসবে কি গো

আমার কাছে ফিরে?

কোথায় আছো তুমি কেমন আছো

নাকি হারিয়ে গেছো প্রলয়ও ঝড়ে।"

প্রিয়জনের নিকট থেকে চিঠি পাওয়ার যে আকুতি, যে প্রতীক্ষা,সেই কথাগুলো যেন শিল্পী মনের মাধুরী মিশিয়ে  বলেছেন। দুইযুগ পূর্বেও প্রিয়জনকে  চিঠি লিখার, চিঠি পাওয়ার যে ব্যাকুলতা ছিল। তাহা আজ  ঝরা পাতার মত ক্ষণস্থায়ী। 

মনের কোণে জমে থাকা সেই কথাগুলো, এখন হোয়াটসঅ্যাপ ,ইমু, মেসেঞ্জার,ভাইবার তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার ফলে, পৃথিবীর যেই কোন প্রান্তে নিমিষেই পৌঁছে যায়। ভাসিয়ে যায় ইথার তরঙ্গের মাধ্যমে। এখন আর অপেক্ষায় থাকতে হয় না সে ডাক পিয়নের, যিনি চিঠির ঝুলি নিয়ে আলখাল্লা পরে,

সাইকেলে টুংটাং শব্দ করে, আসতেন প্রাপকের আঙিনায়। 

ডাক মাধ্যম চিঠি পাওয়া বেশ আনন্দের ছিল। তাহা বারবার পড়া হতো, চিঠির প্রত্যেকটি শব্দ হৃদয়ে দাগ কাটতো। আনন্দ কিংবা বেদনার দাগ। সে দাগ থাকতো  সকলের হৃদয়ে দীর্ঘস্থায়ী।

এখন প্রযুক্তির মাধ্যমে  আমরা হৃদয়ের অনুভূতি গুলো একে অপরের নিকট  দ্রুত পৌঁছেদি। উৎকণ্ঠা নিয়ে আর অপেক্ষায় থাকতে হয় না। তেমনি ভাবে ততই দ্রুত প্রাপকের স্মৃতির পান্ডুলিপি থেকে মুছে যাচ্ছে আবেগ আর ভালোলাগা । জমা থাকছে না তেমন কোন অনুভূতি। 

একসময় ডাক, ডাক বাক্স এবং পোস্টকার্ড ছিলো হৃদয় নিংড়ানো,গভীর আবেগ এবং অনুভূতির প্রতীক। যেখানে মানুষ গভীর অনুভূতি ও আবেগ মিশিয়ে চিঠি লিখে ফেলে যেত। আর ডাক বক্সটাও যেন হৃদয়ের দ্বার খুলে দিয়ে সযত্নে তাহা লুকিয়ে রাখতো। সময়ের নির্দিষ্টতায় ডাক পিয়ন এসে নিয়ে যেত প্রাপকের উদ্দেশ্যে। 

মানুষ প্রিয়জনের কাছ থেকে চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, যা ছিল হৃদয়-স্পর্শী । প্রযুক্তির এই যুগে ডাকবক্স অনেকটাই বিলীন হয়ে গেছে। শহর কিংবা গ্রামে চৌরাস্তার মোড়ে দু একটি  ডাকবক্স দেখা গেলও, ধুলোবালি আর বনলতা এসে ঘিরে ফেলেছে। বুঝার উপায় নেই ইহা একটি ডাকবক্স।

 চিঠি, ডাকবক্স এক সময় হারিয়ে যাবে, তা যেন কবি আগেই জানতেন। এজন্য হয়তো হৃদয়গ্রাহী দিয়ে লিখেছেন :  " করুণা করে হলে চিঠি দিও/খামে ভরে তুলে দিও  আঙুলের মিহিন সেলাই।/ভুল বানানেও লিখো প্রিয়/ বেশি হলে কেটে ফেলো তাও।/এটুকু সামান্য দাবি চিঠি দিও/তোমার শাড়ির মতো অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।" 

সকল চিঠি কিন্তু নিছক নয়। চিটির মাধ্যম আত্ম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় নিয়েও লিখা হতো। কিছু কিছু চিঠি আমাদের সাহিত্য ভান্ডার কে অনেক সমৃদ্ধ করেছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর,কাজি নজরুল ইসলাম এর চিঠি। আব্রহাম লিংকন তাঁর পুত্রের জন্য শিক্ষক এর নিকট চিঠি। বীরশ্রেষ্ঠ মতিউর তাঁর স্ত্রীকে লেখা শেষ চিঠি টা নিশ্চয়ই অনেক পড়েছেন। চিঠিটি এখনো আন্দোলিত করে।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত