মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র ফখরুল ইসলাম (১৪) এবং ৫ম শ্রেণির ছাত্র কাউছার হোসেন (১১)। ফখরুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়ার দুলাল মিয়ার বাড়ি, আর কাউছার মীরসরাইয়ের বারইয়ারহাট এলাকার আবদুল কাদেরের ছেলে।আহতরা হলেন—একই মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র আরমান ও মোসলিম উদ্দিন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে চার শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে মায়ানী ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী লেনে চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপ দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই ফখরুল ও কাউছার মারা যান। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, “দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী বলেন, “ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ট্রাকটি চিহ্নিতের চেষ্টা চলছে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত