মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
অভিযোগ অনুযায়ী, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে। এতে অনেক শিক্ষক নিজেদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় শিক্ষক মহলের একাধিক সূত্র জানায়, আসন্ন নির্বাচনের আগে কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বলা হয়েছে। কেউ অংশ না নিলে পরবর্তীতে “দেখে নেওয়ার” হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, কিছু প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাদের ফোন করে উপস্থিতির জন্য চাপ প্রয়োগ এবং গাড়ি ভাড়া বা নাস্তার নামে টাকা প্রদানের বিষয়েও আলোচনা চলছে।
রাঙ্গুনিয়ার কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক জানান, শিক্ষক সমাজ সবসময়ই নিরপেক্ষ থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষকদের রাজনৈতিক কাজে ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, রাজনীতি ব্যক্তিগত অধিকার হলেও তা কখনোই অন্যদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
একজন শিক্ষক বলেন, “রাজনীতি করতে চাইলে কেউ ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু সহকর্মীদের বাধ্য করা ঠিক নয়। এতে শিক্ষা পরিবেশ নষ্ট হয়।”
সচেতন মহল মনে করছে, শিক্ষাঙ্গনে দলীয় প্রভাব বিস্তার শিক্ষার মান ও শিক্ষকদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। তাই বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া। রাঙ্গুনিয়ার সাধারণ শিক্ষক সমাজ ও নাগরিকরা এ ধরনের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অত্যন্ত জরুরি।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত