ফটিকছড়িতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

১    ০৯:১৯ পিএম, ২০২৫-১১-১৪    28

ফটিকছড়িতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহবায়ক (অবঃ) কর্ণেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর কর্মী-সমর্থকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হওয়া মজলুম পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'বিগত সময়ে উপজেলা বিএনপির আহবায়ক আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে মূল দলসহ ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করে তাক লাগিয়ে দিয়েছে। ফটিকছড়ি বিএনপি ঐক্যবদ্ধ ছিল।'

তাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়ায় পুরো ফটিকছড়ি এখন নিস্তব্ধ হয়ে গেছে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানাবো, চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্ণেল আজিমুল্লাহ বাহারকে যেন প্রার্থী ঘোষণা করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, 'দলীয় মনোনয়ন বোর্ডে যারা দায়িত্ব ছিল তারা কারচুপি করে যে মনোনয়ন দিয়েছে তা খুব পরিতাপের বিষয়। এখন আমাদের সন্দেহ হচ্ছে, আগামী নির্বাচনে ফটিকছড়ি আসনে মনোনয়ন পরিবর্তন না হলে আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে।'  

দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বেলাল হোসেন বলেন, সরওয়ার আলমগীরের কর্মী-সমর্থকদের উসকানিমূলক আচরণে দলের অভ্যন্তরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তিনি দ্রুত দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, বিএনপি  নেতা মো. লোকমান হোসেন, আবুল কালাম, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ঘোষণা কবির, সেলিম মজুমদার, আখতার আলী, ছাত্রদল নেতা কাদের প্রমুখ।

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত