মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ব্যতিক্রমী উপায়ে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার দুপুরে তিনি সাইকেল চালিয়ে সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীসহ এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি হয়।
সমাবেশস্থলে পৌঁছতেই তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অনেকে তাকে অভিবাদন জানান এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সন্দ্বীপে এই প্রথম কোনো রাজনৈতিক নেতা জনগণের মাঝে এমন সরল ও ব্যতিক্রমী উপস্থাপনায় হাজির হওয়ায় এলাকাজুড়ে শুরু হয় আলোচনা।
স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বরাবরই সাশ্রয়ী ও শুদ্ধ রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছেন। জনসাধারণকে বোঝাতে তিনি উদাহরণ সৃষ্টি করতে চান—তার এই সাইকেলযাত্রা সেই ধারাবাহিকতা।
স্থানীয় এক বিএনপি নেতা বলেন,“জনগণের কষ্ট, কুমিরা গুপ্তছড়া নৌরুটে সংকট নিয়ে তিনি সবসময় সংবেদনশীল। সাইকেলে জনসভায় অংশগ্রহণ করে তিনি বুঝিয়ে দিলেন, রাজনীতি মানে বিলাসিতা নয়—জনগণের জীবনযাপনের সঙ্গে যুক্ত থাকা।”
অনেক সাধারণ মানুষও তার এই পদক্ষেপকে প্রশংসা করেছেন। তাদের অভিমত, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে এমন সাদামাটা ভাব ও জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বর্তমানে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচিত নাম। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা, কর্মী সমাবেশসহ দলীয় ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি প্রচারে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
নেতাকর্মীদের দাবি—তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে। জনগণের পাশে থেকে দুর্দশা, নৌরুট সংকট, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও জোয়ারে ক্ষতিগ্রস্তদের নিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয় রয়েছেন।
এছাড়াও তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছেন। আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এই নেতাকে বিএনপি চট্টগ্রাম-০৩ সন্দ্বীপ আসন মনোনয়ন দেওয়ার জোর দাবি তাদের।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত