তরুণদের স্বপ্নে আগুন জ্বালালেন আমজাদ হোসেন

১    ০৮:৩১ এএম, ২০২৫-১১-১৯    28

তরুণদের স্বপ্নে আগুন জ্বালালেন আমজাদ হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দ্বীপ উপজেলা  মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেনের সঙ্গে সন্দ্বীপ নিয়ে তরুণদের ভাবনা বিষয়ক এক আন্তরিক ও আবেগঘন মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর হালিশহরের একটি রেস্টুরেন্টে জমে ওঠা এই আড্ডা যেন হয়ে ওঠে উন্নয়ন, স্বপ্ন আর দায়িত্ববোধের এক আলাপসভা।

আলোচনায় অংশ নেন সামাজিক ব্যক্তিত্ব কাইজার চৌধুরী, মোহাম্মদ কাজল, অধ্যাপক জাফর, লিও এম এ ইলাহী আরাফাত, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি  আব্দুর রহমান রিফাত ও শিক্ষার্থী আশ্রাফ উদ্দিন, আবু তালেব জিকু, আকরাম হোসেন খান, আজিজুল হাকিম দিগন্ত এবং আফজাল শরীফ রিফাত।

তরুণরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে অধ্যাপক আমজাদ হোসেন তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিতে সম্মতি জানান। তিনি বলেন, “এটা শুধু সহযোগিতা নয়, এটা আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। আপনারা একটি কমিটি গঠন করে শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত প্রজেক্ট প্রোফাইল তৈরি করুন। বাকি দায়িত্ব আমার।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, সন্দ্বীপবাসীর উপকারে আসে—এমন কোনো উদ্যোগই তিনি অবহেলা করবেন না।

দ্বীপের নৌযাতায়াতব্যবস্থার দুরবস্থার কথাও তুলে ধরে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “সন্দ্বীপের মানুষ বহু বছর ধরে অবহেলায় আছে। নৌযাতায়াতের অনুন্নত অবস্থা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। এই কষ্ট দূর করতে আমি কাজ করতে চাই।”

আলোচনা শেষে তরুণদের চোখে ছিল ভবিষ্যতের নতুন স্বপ্ন, আর আমজাদ হোসেনের মুখে উন্নত সন্দ্বীপ গড়ার দৃঢ় অঙ্গীকার।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত