মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭ এএম
চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং এর নেতৃত্বে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গনসমাবেশ আজ বিকালে পৌরসভা মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী আলমগীর, পাশা সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন বাউরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের ১ নং সহ- সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবুল বশার লিটন,
জয়নাল আবেদীন বাকের, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল,
পৌরসভা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম শিমুল,মোঃ জহির,মো আক্তার,কাজী এমদাদ পৌরসভা সাবেক কাউন্সিলর কাউসার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি জুলফিকার আলী ভুট্টু, সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস, সন্তোষপুর বিএনপি সাবেক সভাপতি সাহেদুর রহমান,বাউরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি হানিফ কন্টাক্টর
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন রিয়াদ,
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইমাম হোসেন আবির,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল আমীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকরাম খান মুকুল,উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, বিএনপি নেতা আনোয়ার, আশরাফ উদ্দিন, পৌরসভা যুবদল নেতা মো: রায়হান,
কামরুল, পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা শাহাবুদ্দিন, মোশাররফ, ইলিয়াস, ফারুক,মুছাপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি,সানাউল্লাহ
মুছাপুর ইউনিয়ন যুবদলনেতা ফয়জুল মাওলা ফরহাদ, রবিউল আলম শাকিল
প্রমুখ।
বক্তারা বলেন, তারিকুল আলম তেনজিং জুলাই গণঅভ্যর্থনে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা। তাঁকে বহুবার গ্রেপ্তার, কারানির্যাতিত নির্যাতন ও রিমান্ড শিকার হতে হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, দলের দুঃসময়ে মাঠের কান্ডারী ছিলেন তিনি। বক্তারা আরও বলেন, বিএনপি প্রথম দফায় ২৩৭ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, সেখানে চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ আসনের বিএনপি'র কোন প্রার্থী নাম প্রকাশ করা হয়নি। প্রকাশিত তালিকায় দীর্ঘদিনের আন্দোলন নিবেদিত নেতা তারিকুল আলম তেনজিং নাম না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাঁদের দাবি—
“চট্টগ্রাম–৩ আসনের যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী তারিকুল আলম তেনজিং । তাঁকে উপেক্ষা করে জোট বা অন্য কাউকে মনোনয়ন দিলে মাঠে নেতাকর্মীদের পাওয়া কঠিন হবে।”দ্রুত তাঁকে এ আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে তারিকুল তেনজিং বলেন, দেশ নায়ক তারেক রহমান যদি আমাকে সন্দ্বীপবাসীর সেবা করার সুযোগ দেয় সন্দ্বীপকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আধুনিক সন্দ্বীপ সন্দ্বীপ গড়ে তোলা হবে ।
সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত