মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৬ এএম
সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার–টু–ভোটার গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন। আজ শুক্রবার সকালে এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন। তাঁদের দৈনন্দিন সমস্যা, অবকাঠামোগত দুরবস্থা ও সামাজিক সংকট সম্পর্কে মনোযোগ দিয়ে শোনেন তিনি। স্থানীয়রা পানি, সড়ক, ড্রেনেজ ও চিকিৎসাসেবাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। অধ্যাপক আমজাদ হোসাইন প্রতিটি সমস্যা নোট করে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাকে প্রাধান্য দেওয়া—এটাই আমার রাজনীতির মূল শক্তি। আরাম–আয়েশ নয়, মানুষের পাশে দাঁড়াতেই আমি রাজনীতি করি।’ গণসংযোগকালে স্থানীয় তরুণ–যুবক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাঁকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চাহিদাগুলো পূরণে ভূমিকা রাখবেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত