মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে আজ ২৩ নভেম্বর বিকেল চারটায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে যৌথ উদ্যোগের আহ্বান জানান। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের সম্পাদক ও ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামত আলী। তিনি বলেন, “দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরের সক্রিয়তা জরুরি। মিডিয়া এ ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।” সভায় বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সহসম্পাদক এস এম গিয়াস উদ্দিন সম্রাট, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও প্রেস ক্লাব সদস্য লায়ন এম এ ইউসুফ, এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম–৩ আসনের এমপি পদপ্রার্থী আতাউর রহমান নুর, এবি পার্টির চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী তৌহিদ হোসেন রাকিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সহসম্পাদক নাসরিন আক্তার, সমাজসেবক মো. আরাফাত, সুপ্রিম পার্টির এমপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুর রহমান, মো. আমিনুল ইসলাম মামুন, মো. আবদুর রহমান, মো. মফিজ উদ্দিন, সফিকুর রহমান, মো. অলিউল্লাহ, মো. জীবন চৌধুরী, সাংবাদিক মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর রুমেন চৌধুরী, কার্তিক প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী একটি শক্তিশালী সামাজিক আন্দোলনই দেশকে ন্যায় ও স্বচ্ছতার পথে এগিয়ে নিতে পারে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত