মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে গভীর রাতে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যেরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় বরপক্ষ কনেকে নিয়ে যাওয়ার পর অতিথিদের বেশির ভাগই বাড়ি ফিরলেও কয়েকজন রাতে থেকে যান। রাত তিনটার দিকে মান্নানের দুইতলা ঘরের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে ফেলে তাঁরা। উপস্থিত ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণালংকার খুলে নেয় এবং ঘরে থাকা টাকা লুট করে চলে যায়। আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আনোয়ার বলেন, ‘ডাকাত দল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার আর এক লাখ টাকা নিয়ে গেছে। সবাই খুব আতঙ্কে আছে। শনিবার বউভাত থাকলেও মেয়ের পরিবারের কেউ এখন যেতে পারছে না।’ জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থলের আশপাশেই আমাদের টহল টিম ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায়। কিন্তু ডাকাত দল ঘরের পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’ ওসি আরও জানান, এটি মহাসড়ক কেন্দ্রিক সক্রিয় একটি ডাকাতচক্র। আশপাশের বাড়িগুলো লক্ষ্য করে ডাকাতি করে দ্রুত এলাকা ত্যাগ করে তারা। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত