খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্দ্বীপে ৫০০ পরিবারের চলাচলের জন্য কাঠের সেতু নির্মাণ করল রফী উদ্দিন ফয়সাল

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৭:১৫ পিএম, ২০২৫-১১-২৮    134

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সন্দ্বীপে ৫০০ পরিবারের চলাচলের জন্য কাঠের সেতু নির্মাণ করল রফী উদ্দিন ফয়সাল

চলাচলের একটুকরো নিরাপদ পথের অপেক্ষায় ছিলেন মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বর্ষায় খাল পাড় হতে গিয়ে শিশু থেকে বৃদ্ধ—কেউই ছিল না নিরাপদ। লোকজনের সেই দীর্ঘদিনের দাবি পূরণে দুখালের ওপর নির্মিত হলো একটি কাঠের সেতু।

সন্দ্বীপ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের পক্ষ থেকে মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এই সেতুটি নির্মাণ করা হয় বলে জানিয়েছেন আয়োজকেরা। 

স্থানীয়ভাবে জরাজীর্ণ একটি দুখালের ওপর দীর্ঘদিন সেতু না থাকায় ৫০০ পরিবারের চলাচলে ভোগান্তি ছিল চরম। বিশেষ করে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের জন্য এটি ছিল দীর্ঘদিনের সমস্যা। 

সেতুটি নির্মাণে স্থানীয় তরুণেরা অংশ নেন। তাদের ভাষ্য, বর্ষা মৌসুমে খাল পাড় হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। নতুন সেতুটি হওয়ায় এখন স্বস্তি ফিরে এসেছে।

রফী উদ্দিন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—মানুষের কাজে পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের উদ্যোগ বলেও তাঁরা উল্লেখ করেন। 

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমাদের বহুদিনের কষ্ট ছিল একটি সেতু। বাচ্চাদের স্কুলে নেওয়া থেকে রাতের জরুরি কাজে যাতায়াতে বিপদ ছিল। এখন সেই সমস্যা দূর হলো।’

রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত