মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সন্দ্বীপে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা আসনে এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন।
ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই নেত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশজুড়ে উদ্বেগের মধ্যে আমজাদ হোসাইনের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া তোলে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, "দেশ ও জাতির সংকটময় মুহূর্তে খালেদা জিয়া যেমন দায়িত্বশীল নেতৃত্ব দিয়েছেন, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন একজন জাতীয় নেত্রীর সুস্থতা আজ দলমতের ঊর্ধ্বে গিয়ে পুরো দেশের কামনা।” দোয়া মাহফিলে উপস্থিত ব্যক্তিরা বেগম জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও স্থায়ী সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানস্থলে ছিল আবেগঘন পরিবেশ—বিভিন্ন বয়সী মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দোয়া শেষে আমজাদ হোসাইন সবাইকে মানবিক সহমর্মিতার বার্তা দিয়ে বলেন, "রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু অসুস্থতার সময় একজন প্রবীণ নেত্রীর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
স্থানীয়দের অনেকে জানান, এই আয়োজন তাদের আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে যে সংকটের মুহূর্তে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা বড়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত