মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৪ এএম
নদী মানুষের শত্রু নয়; শত্রু আমাদের ভুল সিদ্ধান্ত। সন্দ্বীপকে ঘিরে এই সত্য আরও বারবার সামনে আসে কুমিরা ঘাটের প্রসঙ্গে। ঝুঁকিপূর্ণ জেনেও বছরের পর বছর ধরে কুমিরা-কেন্দ্রিক যান চলাচল চালু রেখে বিআইডব্লিউটিসি যেন বিপর্যয়কেই নিয়মে পরিণত করেছে। সি-ট্রাক যদি কুমিরা ঘাট থেকে গুপ্তছড়ার উদ্দেশে চলে, তাহলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। জোয়ার-ভাটা, প্রবল স্রোত আর মাঝনদীতে লালবোটের মাধ্যমে যাত্রী ওঠানামা—এই তিনের সমন্বয়ই মৃত্যুফাঁদ। প্রতিবার মাঝনদীতে নামা মানে একেকটি জীবন অনিশ্চয়তার হাতে তুলে দেওয়া।
বাস্তব অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। যদি সি-ট্রাক গুপ্তছড়া থেকে বাঁশবাড়িয়া রুটে পরিচালিত হয় এবং পল্টুন থেকে পল্টুনে যাত্রী ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। সাম্প্রতিক সময়ে বাঁশবাড়িয়া–গুপ্তছড়া রুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেই নিরাপত্তার ইঙ্গিতও পাওয়া গেছে।
তবু প্রশ্ন থাকে—নিরাপদ বিকল্প থাকা সত্ত্বেও কেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আঁকড়ে ধরা হচ্ছে? প্রশাসনিক সুবিধা আর পুরোনো অভ্যাস কি মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
বর্ষা এলেই এই প্রশ্ন আরও ভয়াবহ হয়ে ওঠে। ঢেউ উঁচু হয়, স্রোত তীব্র হয়, আর মাঝনদীতে লালবোটে ওঠানামা তখন নিঃসন্দেহে মৃত্যু ঝুঁকি ডেকে আনে। এর আগেও এভাবে নদীতে পড়ে প্রাণ হারিয়েছে বহু দ্বীপের মানুষ—কিছু ঘটনার খবর এসেছে, অনেকগুলো হারিয়ে গেছে নীরবে।
সময় এসেছে সিদ্ধান্ত বদলানোর। কুমিরার মায়া ত্যাগ করে বাস্তবতা মেনে নিলেই দুর্ঘটনা কমবে, মানুষের প্রাণ বাঁচবে। উন্নয়ন মানে শুধু নৌযান চালু রাখা নয়—নিরাপদে মানুষকে ঘরে ফেরানোই উন্নয়নের আসল মানদণ্ড। নদী তার নিয়মে চলে। প্রশাসনকেও এখন মানবিক নিয়মে চলতে হবে। সি-ট্রাক চলাচল পল্টুন থেকে পল্টুন গুপ্তছড়া-বাঁশবাড়িয়া হতে হবে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত