মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিম উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দী, সন্দ্বীপ পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বিক্রয় ও প্রদর্শনের জন্য ২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, মেলাটি ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর—এই তিন দিন প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং স্থানীয় পণ্যের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিজয় মেলায় অংশ নিতে সন্দ্বীপবাসীর প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত