সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১১:০৮ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল পাশা। তিনি চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগে বলা হয়, গত ১৭ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অবস্থিত এএইচ নব দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি নির্বাচনী সমাবেশ ও প্রচার–প্রচারণা চালান। অথচ জাতীয় সংসদ নির্বাচন (রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ) বিধিমালা, ২০২৫–এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ।
বিধি ১৮–এ আরও বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো ওই বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬, চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) মংচিংনু মারমা এ নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত