নিরাপত্তা ও বিচার দাবিতে মীরসরাইয়ে নিহত জুলাই যোদ্ধা তাহমিদের পরিবারের

১    ০৯:৩৬ পিএম, ২০২৫-১২-১৮    58

নিরাপত্তা ও বিচার দাবিতে মীরসরাইয়ে নিহত জুলাই যোদ্ধা তাহমিদের পরিবারের

চট্টগ্রামের মীরসরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত তাহমিদের ছোট বোন ফারিয়া আক্তার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ভাই তাহমিদকে পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন আমাদের বাড়িতে এসে মামলা ও বিচার নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় পুরো পরিবারকে শেষ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঘর থেকে ডেকে নেওয়া ব্যক্তি ছাড়াও কয়েকজন স্বজন ও প্রতিবেশীকে তারা সন্দেহ করছেন। এছাড়া সিসিটিভি ফুটেজে যাদের সামনে ও পেছন দিক থেকে তাহমিদকে কুপিয়ে আঘাত করতে দেখা গেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা ও বড় বোন আকলিমা।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো নিরাপত্তাহীনতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তারা নিরাপত্তাহীনতায় ভুগলে আইন অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

ধৃত আসামির রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো আদালতে শুনানির জন্য উপস্থাপিত হয়নি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় মীরসরাইয়ের  বারইয়ারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. তাহমিদ উল্ল্যাহ (১৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত