ফটিকছড়িতে গণ অধিকার পরিষদের প্রার্থীর ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১    ০৯:৪৫ পিএম, ২০২৫-১২-১৮    18

ফটিকছড়িতে গণ অধিকার পরিষদের প্রার্থীর ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজিম শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ফটিকছড়ির একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রার্থী তানজিম বলেন, “দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর ফটিকছড়ি গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সত্য ও নিরপেক্ষ লেখনীর মাধ্যমে ফটিকছড়ির প্রকৃত চিত্র এবং আমার ইতিবাচক পরিকল্পনাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন—এটাই আমার প্রত্যাশা।” সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

ইশতেহারে মূল গুরুত্ব দেওয়া হয়েছে— আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা, সড়ক-মহাসড়ক ও যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি। এছাড়া সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।

প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দেন প্রার্থী রবিউল হাসান এবং আগামী নির্বাচনে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী আরমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন দলের উত্তর জেলা দপ্তর সম্পাদক এম এ ইউসুফ, সদস্য মোঃ পারভেজ, ফটিকছড়ি পৌরসভা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব বিন কাসেম, উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ,নারায়ণহাট কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ মিনহাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ