‘ঊনিশ বছর পর’ শিরোনামে নির্মিত হলো অমিত প্রেমের এক কবিতাচিত্র

১    ০৯:৪২ পিএম, ২০২৫-১২-২০    91


 ‘ঊনিশ বছর পর’ শিরোনামে নির্মিত হলো অমিত প্রেমের এক কবিতাচিত্র

সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতিতে ভর করে নির্মিত হয়েছে কবিতাচিত্র ‘ঊনিশ বছর পর’। কবিতাটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে, যা প্রেম, মায়া, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা ‘ভালো থেকো ছায়া’ সিরিজের চতুর্থ কবিতাচিত্র।

ইতোমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়তে শুরু করা এই কবিতা সিরিজটি আধুনিক বাংলা কবিতায় এক ভিন্নমাত্রার সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ঊনিশ বছর পর’ কবিতাচিত্রে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী ও অভিনেতা বাপ্পী হায়দার। তাঁর মায়াবী, দরাজ কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতার অনুভূতিকে জীবন্ত করে তুলেছে।

সিরিজটির ভিডিও নির্দেশনায় ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন।

অভিনয়ে অংশ নিয়েছেন কবি ও অভিনেতা গোলাম মাওলা জসিম এবং সৌখিন অভিনয়শিল্পী ডা. বুশরা।

মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে।

পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী।

"ঊনিশ বছর পর" কবিতাচিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কবিতা ঘর।

‘ঊনিশ বছর পর’ কেবল একটি কবিতাচিত্র নয়, এটি স্মৃতি ও বর্তমানের এক মর্মস্পর্শী আবেগযাত্রা। শামছুল আরেফিন শাকিল তাঁর কাব্যভাষায় যে প্রেমের ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা তা পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।

আগামী বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর কবিতাচিত্রটি কানাডা বাংলা চ্যানেল (CBC)–এর অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

সময়, প্রেম ও স্মৃতির মেলবন্ধনে গড়া এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।


রিটেলেড নিউজ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

তৃণমূলের প্রচারে গেছি, শিল্পী হিসেবে অনেক চাপ থাকে: শ্রাবন্তী

১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ-বিক্ষোভের কথা। à... বিস্তারিত

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

মাতৃত্ব বদলে দিয়েছে কিয়ারাকে, বলতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী

১

বলিউড তারকা কিয়ারা আদভানি সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব কম কথা বলেন। কিন্তু এবার মাতৃত্ব, মানসিক পà... বিস্তারিত

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

১

শামছুল আরেফিন শাকিল :বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্à... বিস্তারিত

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

গোপন বিয়েসহ প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলভীর

১

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী এবার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ à... বিস্তারিত

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

১

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছাà... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত