মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৩ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। এসময় আরো এক পথচারি আহত হয়। শনিবার ( ২০ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, দীপন রিকসাভ্যান যোগে বিভিন্ন বিকারি পন্য সরবরাহ করতো। প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে পন্য নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিল। এসময় চট্টগ্রাম মুখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুত্বর আঘাত পায়। উদ্ধার করে দ্রæত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় এক পথচারি আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেকে প্রেরণ করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, শনিবার সকালে কমলদহ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ভ্যান ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত