ফটিকছড়ির শফিকীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ বেলাল উদ্দীন, ফটিকছড়ি    ০৮:২১ পিএম, ২০২৫-১২-২২    24

ফটিকছড়ির শফিকীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভাধীন ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল মুসল্লিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং মুনিরুল উলুম বারীয়া ইসলামী আলিম মাদ্রাসার বার্ষিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২৫ সালের (১৯, ২০,২১,) ডিসেম্বর এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্ব করেন শফিকীয়া দরবার শরীফের পীর ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহ সুফী চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মঃ)। তিন দিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-এর আশেক, অত্র দরবারের ভক্ত-মুরিদ ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। প্রতিদিনই হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে দরবার শরীফ ও আশপাশের এলাকা লোকারণ্যে পরিণত হয় মাহফিলের প্রতিটি অধিবেশনে দেশের খ্যাতনামা ও বরেণ্য হক্কানি আলেম-ওলামাগণ কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন। বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ, সুন্নাহ অনুসরণ, ইসলামী জীবনব্যবস্থা ও আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলে সভাপতির বক্তব্যে পীর সাহেব বিশেষভাবে মুসলমানদের শারীরিক ও আত্মিক পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব দেন। এ বছর মাহফিলের একটি উল্লেখযোগ্য দিক ছিল মায়ানমার (বার্মা) থেকে আগত প্রায় ২০ জন সালেকিনের উপস্থিতি, যা মাহফিলের আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে। শেষ দিনে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিল স্থানীয় মুসলমানদের মাঝে ব্যাপক ধর্মীয় উদ্দীপনা সৃষ্টি করেছে।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত

প্রয়াসের খাদ্য বিতরণ অনুষ্ঠানে লায়ন জি কে লালা এমজেএফ  দেশ সেবায় ১৮ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে প্রয়াস

অলিউল্লাহ খান

সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত

সর্বশেষ