মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে লতিফপুরে নির্মিত হচ্ছে ‘হযরত শাহসুফি শায়খ মুছা আহমদুল হক সিদ্দিকী (ক.আ.) জামে মসজিদ’। একই সঙ্গে যাত্রা শুরু করেছে ‘সৈয়দা কামরুন্নেসা বেগম ফোরকানিয়া মাদ্রাসা’।
আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সকালে চট্টগ্রামের কালিরহাট এলাকার লতিফপুর ১ নম্বর গলিতে মসজিদ নির্মাণকাজ ও মাদ্রাসার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। উদ্বোধনের দিনই তিনি নামাজ আদায়ের জন্য একটি অস্থায়ী মসজিদ স্থাপন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মোহাম্মদ মনজুর আলম বলেন, তাঁর পিতা ও পূর্বপুরুষেরা দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং অলি-আউলিয়াদের ভক্ত ছিলেন। তিনি বলেন, তাঁদের সমাজসেবা ও ধর্মীয় কার্যক্রম দুনিয়াবি স্বার্থের জন্য নয়; বরং আখেরাতের কল্যাণের উদ্দেশ্যেই উৎসর্গিত। তিনি পবিত্র ইসলাম, অলি-আউলিয়াদের খেদমত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে আজীবন সমাজসেবায় নিয়োজিত থাকার জন্য সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আলহাজ মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ মোহাম্মদ নিজামুল আলম রাজু, মাইজভাণ্ডার দরবার শরিফ মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী, হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি, মুসাবিয়া আস্তানা চাক্তাই পাক দরবারের মাওলানা আবুল কালাম আজাদ, মুসাবিয়া দরবার শরিফের যুগ্ম মহাসচিব মোহাম্মদ খুরশীদ আলম, তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হাসান আল কাদেরী এবং আলহাজ মোস্তফা হাকিম কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত