মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫০ এএম
চট্টগ্রামের রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে যুক্ত ত্যাগী ও সাহসী নেতাদের অবমূল্যায়ন রাজনীতির জন্য শুভ নয়। এতে আগামী দিনে মাঠে নেতৃত্ব দেওয়ার মতো সাহসী নেতা তৈরি হবে না—এমন আশঙ্কার কথা বলেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
তিনি যথার্থভাবেই স্মরণ করিয়ে দিয়েছেন, রাজপথের রাজনীতি কাগজে-কলমে বা সুবিধাভোগী বলয়ের সিদ্ধান্তে চলে না। মাঠের নেতা গড়ে ওঠেন আন্দোলনের ভেতর দিয়ে—ঝুঁকি, মামলা, হামলা ও ত্যাগের মধ্য দিয়ে। যারা সংকটকালে রাজপথে থেকেছেন, তারাই রাজনৈতিক দলের প্রাণশক্তি। তাদের উপেক্ষা করলে রাজনীতির ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।
ইতিহাস বলে, আন্দোলনের সময় যারা সামনে থাকেন, দমন–পীড়নের মুখে যারা পিছু হটেন না, তারাই জনগণের আস্থা অর্জন করেন। আর সুবিধাবাদী রাজনীতি কখনো দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তি তৈরি করতে পারে না। মিছিল–সমাবেশে তাদের পাওয়া যায় না, সংকটের সময় তারা থাকে অনুপস্থিত—এ বাস্তবতা নতুন নয়।
রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নির্ধারণে যদি ত্যাগ, সাহস ও মাঠের ভূমিকার চেয়ে আনুগত্য বা সুবিধা বড় হয়ে ওঠে, তবে রাজপথ শূন্য হতে বাধ্য। তখন আন্দোলন থাকবে না, থাকবে কেবল ঘোষণার রাজনীতি।
চট্টগ্রামের রাজনীতি বহু ত্যাগী নেতার রক্ত, ঘাম ও শ্রমে গড়ে উঠেছে। সেই ত্যাগের স্বীকৃতি না দিলে ভবিষ্যতে নেতৃত্বের শূন্যতা তৈরি হবে—যা কোনো দলের জন্যই কাম্য নয়। রাজপথের রাজনীতিকে শক্তিশালী করতে হলে মাঠের নেতাদের মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত