মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম
Hands for Humanity—এই শ্লোগানকে ধারণ করে গড়ে ওঠা মানবিক সংগঠন সন্দ্বীপ ওয়েলফেয়ার সোসাইটির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে। বিশেষ করে বর্তমান কমিটির তথা প্রথম নির্বাচিত কমিটির অক্লান্ত পরিশ্রমে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে সংগঠনটি ব্যাপক পরিচিতি ও আস্থা অর্জন করেছে।
নতুন মেয়াদের কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর বর্তমান কমিটির উপদেষ্টামণ্ডলী এবং কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করা হয়। আলোচনায় সংগঠনের ধারাবাহিকতা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় বর্তমান কমিটির সিংহভাগ সদস্যকে পরবর্তী কমিটিতে রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
এর পরিপ্রেক্ষিতে সরাসরি ভোটের পরিবর্তে মনোনয়ন পদ্ধতিতে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সংগঠনের স্বার্থে সকল সদস্য এই মনোনীত কমিটিকে পূর্ণ সমর্থন দেবেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জসিম উদ্দীন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. দিদারুল আলম, কাজী জিয়াউদ্দিন সোহেল এবং মো. সাইফুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সামসুল কবির শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফরহাদ হোসেন। অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন কাজী মো. মামশাদ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আব্দুল কাদের টিটু, দপ্তর সম্পাদক হিসেবে মো. আবুল হোসেন মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সারোয়ার মোর্শেদ দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আব্দুস সালাম লাবু এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আফছার উদ্দীন রাজু।
ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজী আশরাফুদ্দৌলা এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ডা. আবু নোমান বিন আজাদ মনোনীত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সফিকুর রহমান, ডা. আব্দুল ওয়াদুদ, মো. আব্দুস সবুর খান, মো. মোছাদ্দেকুল মাওলা, মো. শফিকুল ইসলাম, মো. জাফর ইসলাম এবং ডা. জয়নাব বেগম (পলি)।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মো. আনোয়ার হোসেন ও মো. সাইফুল আলম রজু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন সৈয়দ মো. আবুল কালাম আজাদ।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত